Wednesday, April 1, 2026

শনিবারে শান্তনু সাম্রাজ্যের সন্ধানে হুগলিতে ইডি !

Date:

Share post:

নিয়োগ দুর্নী*তি কাণ্ডে (Recruitment Scam) অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) সম্পত্তি খতিয়ে দেখতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। হুগলি জেলাতে এখনও পর্যন্ত প্রায় কুড়িটি বাড়ির হদিশ মিলেছে। ব্যান্ডেলে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) স্ত্রীর নামে বিশাল সম্পত্তির পাশাপাশি হুগলির বলাগড়েও একটি গেস্ট হাউসের খোঁজ মিলেছে। কী রয়েছে সেখানে ? সেই সন্ধানে আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স (CGO Complex)থেকে ইডি আধিকারিকদের ছয় সদস্যের দল হুগলির বিভিন্ন জায়গায় ত*ল্লাশি শুরু করেন।

হুগলি জেলার ব্যান্ডেলে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নামে রাজমহলের সন্ধান পেল ইডি (ED)। বাড়ি বন্ধ অবস্থায় থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশের কাজ শুরু করেছে আধিকারিকরা। অন্যদিকে হুগলির বলাগড়েও চলছে ইডি অভিযান। সেখানে দশ বিঘা জমির ওপর শান্তনুর নামে এক গেস্ট হাউসের খোঁজ মিলেছে। স্থানীয় দোকান থেকে হাতুড়ি এনে বিলাসবহুল গেস্টহাউসে একের পর এক ঘরে অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। স্থানীয়রা অভিযোগ করছেন, জোর করে জমি দখল করে এই গেস্ট হাউসে লুকিয়ে একাধিক কাজকর্ম চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি চুঁচুড়ার জগুদাস পাড়ায় শান্তনু বন্দোপাধ্যায়ের একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।।

 

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...