Friday, April 3, 2026

ট্যাংরার যুবকের দেহ খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

Date:

Share post:

ট্যাংরার (Tangra) যুবককে খুনের অভিযোগে আগেভাগেই মূল অভিযুক্ত গুলাম রব্বানি সহ মোট চারজনকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)। কিন্তু ঝুনু রানা নামে ওই যুবকের দেহের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। দেহ উদ্ধারের জন্য লাগাতার তল্লাশি অভিযান (Search Operation) চালিয়ে যাচ্ছে পুলিশ। আর এবার পুলিশের তরফে ড্রোন উড়িয়ে যুবকের দেহ উদ্ধারের চেষ্টা শুরু করল পুলিশ।

তবে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হাতে এসেছে পুলিশের। পুলিশের প্রাথমিক অনুমান সেগুলি ঝুনু রানা নামে ওই যুবকের দেহেই ছিল। ইতিমধ্যে সেগুলি শনাক্ত করার জন্য পাঠানো হয়েছে। এদিকে পুলিশ সূত্রে খবর, দীপুর মারফত রব্বানির সঙ্গে পরিচয় হয়েছিল ঝুনুর। তবে তাদের পরিচয় খুব বেশি দিনের নয়। ধৃত রব্বানির দাবি, ওই যুবক তার স্ত্রীকে শ্লীলতাহানি করেছিল, সেই ক্রোধ থেকেই খুন করে করা হয়েছিল। সূত্রের খবর, ওই যুবকের দেহ খালে ফেলে দেওয়া কথা স্বীকারও করেছে রব্বানি।

পুলিশ সূত্রে আরও খবর, ঝুনুর দেহ লোপাট করতে রব্বানিকে সাহায্য করেছিল তার মামা শাহনওয়াজ। শাহনওয়াজ ও রব্বানির বৌ আয়েশা নূরকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে লালবাজার পুলিশ। এছাড়া দীপুকেও জেরা করা হচ্ছে। তবে রব্বানীর ফ্ল্যাটের দেওয়ালে নতুন রঙ দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে কোন ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়ে থাকতে পারে ঝুনুকে।

উল্লেখ্য, ঝুনুর পরিবার সূত্রে খবর, ৩ মার্চ থেকে নিখোঁজ ছিল ঝুনু। বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছিল পরিবারের তরফে। তারপর ট্যাংরা থানার পুলিশের তরফে গাফিলতির অভিযোগ তুলে পরিবার লালবাজারের দ্বারস্থ হয়। গত বুধবার পরিবারের তরফে ট্যাংরা থানা ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয় বলে খবর।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...