Saturday, June 27, 2026

মিথ্যে প্রেমেই বাজিমাত রণবীরের, ১১ দিনেই রেকর্ড ‘মাক্কার মিকি’র

Date:

Share post:

হোলির রঙে বলিউডকে (Bollywood) রঙিন করতে গত ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। বলিউড যখন ‘পাঠান’ ঝড়ে কাবু তখন একের পর এক সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মার্চের শুরুতে নিজের সিনেমা মুক্তি নিয়ে বিশেষ সমস্যায় পড়তে হয়নি রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। কলকাতা থেকে শুরু করে দেশের সব বড় শহরে প্রোমোশনে খামতি রাখেননি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। লাভ ফিল্মস-এর (Luv Films) এই সিনেমা রমকম বলি ড্রামা উপহার দিয়েছে দর্শককে।

নিখাদ রোম্যান্টিক সিনেমার মোড়কে যৌথ পরিবারের ভ্যালুকে বিশেষ ভাবে তুলে ধরেছে এই ছবি। ক্যাসানোভা চরিত্রে রণবীরের কামব্যাক মনে ধরেছে বি টাউনের। শ্রদ্ধার সঙ্গে জমজমাট কেমিস্ট্রি। প্রীতমের সুরে গানগুলোও বেশ ভালই মনে ধরেছে দর্শকের। আর তাই ১১ দিনে ব্যবসা হয়ে ১০০ কোটির।

রণবীর কাপুর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) জুটির প্রথম ছবি ‘তু ঝুঠি ম্য়ায় মক্কার’ নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই চড়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। দ্বিতীয় দিনে এই ছবির বক্স অফিস সাফল্য কত হল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। শুক্রবার তিনি জানান, এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে ২৬.০৭ কোটি টাকার ব্যবসা করেছে। বুধবার ১৫.৭৩ কোটি টাকা, বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি দ্বিতীয় সপ্তাহের শেষেও ভালই লাভ করল বলে জানাচ্ছে বক্স অফিস।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...