Saturday, June 27, 2026

দু*র্যোগের দাপটে চৈত্রে বাড়ছে চিন্তা ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী (Thunderstorm)চাক্ষুষ করেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই রবিবারেও বৃষ্টি ভিজল কলকাতা (Kolkata)। মেঘবৃষ্টির খেলায় সপ্তাহ শেষে রোদের রিটারমেন্ট স্পষ্ট। দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও, জানিয়ে দিল হাওয়া অফিস। রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল।

ফাল্গুনে গরমের আমেজ ভোগ করতে হয়েছিল বঙ্গবাসীকে। সাময়িক স্বস্তি দিয়ে কয়েক পশলা বৃষ্টি হলেও চৈত্র শুরু হতে না হতেই ঝমঝমিয়ে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উধাও গরমের অস্বস্তি৷ সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে৷ আগামী মঙ্গলবার থেকে বাংলার আকাশে কাটবে দুর্যোগের ঘনঘটা। বসন্তের এই অকালবর্ষণ কেন? আবহবিদরা দায়ী করছেন অক্ষরেখার অবস্থানকে৷ আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশ সংলগ্ন পূর্ববর্তী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৩ মার্চ থেকে কলকাতায় ফিরবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের খবরও মিলেছে৷ উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, বরফে ঢেকেছে দার্জিলিং। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবনও। আবহাওয়ার থামখেয়ালীপনায় অসুবিধায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের৷ তবে বৈশাখের গরম অনুভূত হওয়ার আগে বসন্ত শেষের অকাল বর্ষণে মজেছে বঙ্গবাসী।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...