Friday, June 26, 2026

এপ্রিলে ঠাসা কর্মসূচি নিয়ে একের পর এক জেলা সফর অভিষেকের

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে যেতে পারে। আর সেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার কোমর বেঁধে মাঠে নামতে চলছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে আগামী এপ্রিল জুড়ে ঠাসা কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রিলে একের পর এক জেলা সফর করবেন অভিষেক।

তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত জানা গিয়েছে ৮ এপ্রিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু হচ্ছে। ওই দিন তিনি যাবেন আলিপুরদুয়ারে। এর পর যথাক ১২ এপ্রিল যাবেন বাঁকুড়া, ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান, ২০ এপ্রিল উত্তর দিনাজপুর এবং ২৯ এপ্রিল আরামবাগ। তবে এই সূচির পরিবর্তনও হতে পারে।

অভিষেকের এই জেলা সফরের আগে চলতি মার্চেও দু’টি কর্মসূচি রয়েছে। আগামী ২৭ মার্চ তিনি নিজের সাংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন। আমতলায় একটি বাস টার্মিনাস উদ্বোধন করবেন। এ ছাড়া ২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল ছাত্র-যুব সমাবেশ রয়েছে। সেখানেও প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...