Thursday, April 23, 2026

ভারত সেরা মোহনবাগান, বিশ্ব সেরা হবে: আরও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ISL জয়ী মোহনবাগান (Mohun Bagan) দলকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরও ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা আজ ভারত সেরা। ভারত সেরা মোহনবাগান একদিন বিশ্ব সেরা হবে- আশা মুখ্যমন্ত্রীর। এটিকে (ATK) নয়, এখন থেকে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। সেই বিষয়টিও ঘোষণা করেন তিনি।

শনিবার ISL ফাইনাল জেতে মোহনবাগান। শেষ হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কা জানান, পরের মরশুম থেকে মোহনবাগানের আগে আর এটিকে (ATK) থাকবে না। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সোমবার, মোহনবাগান তাঁবুতে চ্যাম্পিয়ন দলের সম্বর্ধনা অনুষ্ঠানে সমর্থকদের সেই আবেগ উসকে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মোহনবাগানের আগে এটিকে-টেটিকে শুনতে ঠিক ভাল লাগে না। আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সঙ্গে কথা বলতে। তারপর ও ঘোষণা করেছে। পরের বার মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে দল।“

“আইএসএল ফাইনালের দিন ভোরবেলা স্বপ্ন দেখি, মোহনবাগান জিতে গিয়েছে। খেলা শুরুর আগেই যে স্বপ্নটা দেখেছিলাম, সেটাই সত্যি হয়েছে।“- কথায় কথায় জানালেন মুখ্যমন্ত্রী। সেই ইংরেজ আমল থেকে মোহনবাগানের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন মমতা। বলেন, “মোহনবাগান আমাদের পথ দেখিয়েছে। আগামী দিনে চাইব, মোহনবাগান বিশ্বের সেরা ক্লাব হোক।“

তাঁর মা মোহনবাগানঅন্ত প্রাণ ছিলেন। ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা থাকলে কালীঘাটে পুজো দিতেন- স্মৃতি রোমন্থন করেন মমতা। বলেন, “আমার বাবা স্বাধীনতার আগে কালীঘাট মিলন সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন। তাই ফুটবলের সঙ্গে আমার পরিবার জড়িয়ে রয়েছে দীর্ঘদিন।“ এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল দলের কথাও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার কাছে সব দল সমান।“ তবে, ইস্টবেঙ্গল প্রস্তুতির সময় পায়নি বলে জানান মমতা। তাঁর কথায়, সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানকে সবরকম সহায়তা দিয়েছেন। ISL জেতার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আরও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। গত বছর ক্লাব সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...