Tuesday, June 23, 2026

বিপদ বাড়ল, ইমরানের বিরুদ্ধে এবার সন্ত্রাসের মামলা দায়ের পাক পুলিশের

Date:

Share post:

আপাতভাবে গ্রেফতারির ফাঁড়া কাটলেও প্রধানমন্ত্রী পদ যাওয়ার পর বিপদ পিছু ছাড়ছে না ইমরান খানের(Imran Khan)। নতুন করে এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দায়ের করল পাকিস্তান পুলিশ(Pakistan Police)। শুধু ইমরান নন, তাঁর ঘনিষ্ঠ ১৭ জন এবং পিটিআই(PTI) সমর্থকদের বিরুদ্ধ দায়ের হয়েছে একই মামলা। যার ফলে ইমরানের গ্রেফতারির সম্ভাবনা ফের চুড়ান্ত আকার নিয়েছে।

ইমরানের গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে লাগাতার অশান্তি হয়েছে। লাহোরে (Lahore) ইমরান খানের বাসভবনে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে দু’দিন ধরে ইমরান সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণে পেট্রল বোমা, অস্ত্রশস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি, বাসভবনে এসব মজুত করে রেখে আসলে ইমরান খান সন্ত্রাসে মদত দিচ্ছেন। এর পাশাপাশি শনিবার এক মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল ইমরানের। তবে আদালতের বাইরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে (Clash) জড়িয়ে পড়েন তাঁর অনুগামীরা। তা ব্যাপক আকার নেয়। ইমরান সমর্থকদের বোমা, পাথর ছোঁড়াছুঁড়ি, মোটরসাইকেল নিয়ে দাপাদাপির জেরে আদালতের বাইরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। গাড়ি, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশও পালটা তাঁদের আটকাতে টিয়ার গ্যাস (Tear gas) ছোঁড়ে, চলে লাঠিচার্জ। দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন পুলিশ জখম হয়েছেন বলে খবর। এই গোটা ঘটনায় ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসের ধারা প্রয়োগ করে পুলিশের তরফে মামলা দায়ের করা হয়। যদিও এই প্রসঙ্গে ইমরান সমর্থকদের দাবি, প্রতিহিংসাবশত ইমরানের বিরুদ্ধে এই ধরণের পদক্ষেপ নিচ্ছে শাহবাজ শরিফ (Shahbaz Shariff) সরকার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...