Monday, April 6, 2026

মঙ্গল-সন্ধ্যায় ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সফরসূচিতে জগন্নাথধাম থেকে নবীন-সাক্ষাৎ

Date:

Share post:

গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে সাক্ষাতের পরে এবার এই সপ্তাহে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, তার আগে পুরীর মন্দিরে পুজো দেবেন তিনি। মঙ্গলবারই ৩দিনের ওড়িশা (Orissa) সফরে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।

একনজরে মমতার সফরসূচি-

• মঙ্গলবার সন্ধেয় ভুবনেশ্বর পৌঁছবেন মমতা। ওইদিন রাতে ভুবেনেশ্বরে থাকার কথা।
• বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছিলেন তিনি।
• বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
• বৃহস্পতিবার বিকেলেই কলকাতার ফেরার কথা মমতার।

এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আঞ্চলিক দলের গুরুত্ব অনস্বীকার্য। গত সপ্তাহে সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। অখিলেশও আঞ্চলিক শক্তির উত্থানের উপর জোর দেন। এবার নবীন পট্টনায়া- মমতা বন্দ্যোপাধ্যায় কী আলোচনা হয়, সেটাই দেখার।

তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরের বিশেষ চমক হতে চলেছে পুরীতে বাংলার গেস্ট হাউস গড়ে তোলা। কোন এলাকায় গেস্ট হাউস করা যেতে পারে সেই বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। নকশাও কার্যত চূড়ান্ত করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবারের মমতার ওড়িশা সফরে সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:৩ কিস্তিতে মেটাতে হবে সেনাকর্মীদের বকেয়া পেনশন, কেন্দ্রকে নির্দেশ শীর্ষ আদালতের


 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...