Sunday, April 5, 2026

পঞ্চায়েত ভোটের আগে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য। গ্রামীণ ও ব্লক হাসপাতালের উপর চাপ কমাতে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান থেকে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে প্রায় এক কোটি  টাকা খরচ হবে। ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির জন্য স্বাস্থ্য দফতর প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও রাজ্যের যেসমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র গুলির নিজস্ব ভবন নেই তাদের নিজস্ব বাড়ি তৈরির জন্য ৯ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এমন ২৩টি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরীর অনুমোদন দেওয়া হয়েছে।
যে সব জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি  হবে সেগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং ডায়মন্ডহারবার ও রামপুরহাট স্বাস্থ্যজেলা। পাহাড় এবং সমতলের জন্য পৃথক বাজেট বরাদ্দ হয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ে তিনটি এমন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। প্রতিটির জন্য ১ কোটি ১৭ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। অন্যান্য জেলায় প্রকৃতি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৯৭ লক্ষ টাকা করে।

যেভাবে জেলায় জেলায় রোগীর চাপ বাড়ছে, তাতে একটি ব্লক হাসপাতাল কিংবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র  যথেষ্ট নয়। চিকিৎসকদের মতে, রোগীদের অনেক দূর থেকে হাসপাতালে আসতে হয়। এই যন্ত্রণা দূর করতে তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...