Saturday, April 4, 2026

কেন্দ্রের অসহযোগিতায় স্থগিত বাজেট: ‘প্রতিহিংসাপরায়ণ’ মোদিকে কড়া চিঠি কেজরির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে লজ্জার হার, পুরসভা নির্বাচনেও বেহাল বিজেপি। এহেন পরিস্থিতিতে দিল্লির উপর রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের তরফে স্থগিত করে দেওয়া হয়েছে দিল্লির বাজেট(Delhi Budget)। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) কড়া ভাষায় চিঠি লিখলেন তিনি।

আপের টুইটার মাধ্যমে, সোমবার রাতে জানানো হয়েছে মঙ্গলবার বাজেট পেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কারণ হিসেবে জানানো হয়েছে, ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। বাজেট পেশের সব স্থির থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র বাজেট উপস্থাপনে বাধা দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় কড়া সুরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনও রাজ্যের বাজেট আটকানো হল। আপনার দিল্লির মানুষের প্রতি এত রাগ কেন? দয়া করে দিল্লির বাজেট আটকাবেন না। আপনাকে হাতজোড় করে আবেদন করছি, বাজেটের অনুমতি দিন।”

মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর দিল্লির অর্থ দফতরের ভার যায় কৈলাস গেহলটের কাছে। তিনি জানিয়েছেন, হাতে সময় নিয়েই, গত ১০ মার্চ বাজেট পেশের অনুমোদন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। কিছু বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল দিন কয়েক আগেই। অভিযোগ সেই চিঠি তাঁকে দেওয়া হয়নি। চিঠি লুকিয়ে রাখার অভিযোগ তুলেছেন মুখ্যসচিবের বিরুদ্ধে। সোমবার দুপুরে তিনি চিঠি পেলে রাতের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠির উত্তর দেন বলেও জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপরাজ্যপালের অফিস রাজ্য বাজেটের প্রশাসনিক ধরন নিয়ে আপত্তি জানিয়েছে। তাই আবার বাজেট পেশ করার জন্য বলেছে। দিল্লি সরকারের কাছ থেকে চারদিন ধরে প্রতিক্রিয়ার অপেক্ষা করছে মন্ত্রক। এভাবে প্রশাসনিক টানাপোড়েনের জেরে বাজেট পেশ স্থগিতের ঘটনায় আপ এবং খোদ অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে ‘গুণ্ডামি’ বলেও উল্লেখ করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...