Thursday, June 25, 2026

মহেশতলায় বাজি বি*স্ফোরণের ঘটনায় গ্রে.ফতার বাড়ির মালিক, ঘটনাস্থল পরিদর্শন দমকলমন্ত্রীর

Date:

Share post:

মহেশতলার নুঙ্গিতে বাজি কারখানার বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। মঙ্গলবার সকালে ভরত হাতি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। ওই বাড়িতে বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শন করেন ও যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:মহেশতলায় বাজি কারখানায় বি*স্ফোরণ, আগুনে পুড়ে মৃ*ত ৩

সোমবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালি মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, মৃতেরা হলেন কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি এবং তাঁর ছেলে শান্তনু হাতি এবং প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী আলো দাস।বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশও পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাচ, দেওয়ালে ফাটল ধরেছে বলে খবর। আতঙ্ক রয়েছে এলাকায়।


মঙ্গলের সকালেই ঘটনাস্থলে দমকলমন্ত্রী এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন। মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফরেন্সিক দলকে ঘটনাস্থলে আসার জন্য আবেদন জানানো হয়েছে। বিস্ফোরণকাণ্ডের দ্রুত তদন্তেরও আশ্বাস দেন মন্ত্রী। আজই ঘটনাস্থলে ফরেন্সিক দল আসার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...