Wednesday, June 24, 2026

ফের চোখরাঙাচ্ছে কো*ভিড! গুজরাট সহ ৫ রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ

Date:

Share post:

শীত বিদায় নিতেই ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড সংক্রমণ।উর্ধ্বমুখী দেশের সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ছয় রাজ্যে কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

আরও পড়ুন:বাড়ছে কো*ভিড, ফের ভ্যাকসিন নিয়ে ক*ড়া হচ্ছে প্রশাসন !

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাট, হিমাচল প্রদেশ, গোয়া, কেরল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে কোভিড পরিস্থিতি উর্ধ্বমুখী। গত কয়েক দিনে এই রাজ্যগুলির নানা প্রান্তে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। গত সপ্তাহেই এই রাজ্যগুলিতে কোভিড সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়ে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।তবুও নিয়ন্ত্রণ নয় পরিস্থিতি। যা নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে কেন্দ্রের। সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই পরিসংখ্যান ভাল চোখে দেখছেন না বিশেষজ্ঞেরা। এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে কোভিড আবার মাথাচারা দিয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা। যে কারণে সাধারণ মানুষকে সচেতন এবং সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
যদিও কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রবিবারের তুলনায় সোমবার সংক্রমণের সংখ্যা অল্প হলেও কমেছে। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল। সোমবার নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। তবে সংক্রমণ বৃদ্ধিতে চিন্তায় স্বাস্থ্যমহল।


বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬,৩৫০। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ। আর এর জেরেই ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪.৪৬ কোটি। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারেরও বেশি কোভিড টেস্ট করানো হয়েছে।

 

 

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...