Wednesday, June 24, 2026

পুলিশি তৎপরতায় মিলল ট্যাংরার নিখোঁজ যুবকের দে*হ, কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?

Date:

Share post:

পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত খোঁজ মিলল ট্যাংরার নিখোঁজ ঝুনু রানার দেহ। নীলরঙের একটি ড্রামের ভিতর থেকে উদ্ধার দেহটি। ইতিমধ্যেই দেহটি শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। এদিন একটি তপসিয়ার খাল থেকে নীল রঙের ড্রামে মৃত ঝুনুর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, কচুরিপানায় ঢাকা ছিল ড্রামটি। জলাশয় থেকেই উদ্ধার হয়েছে ঝুনুর প্যান্ট ও বেল্ট। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন:ট্যাংরার যুবকের দেহ খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

মার্চের প্রথম সপ্তাহে আচমকাই বেপাত্তা হয়ে যান মৃত ঝুনু রানা।একাধিক জায়গায় খোঁজ করলেও পরিবারের কেউই তাঁর কোনও কিনারৈ করতে পারেননি এরপরই ট্যাংরা থানার দ্বারস্থ হন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি। মৃতের বন্ধু গোলাম রব্বানির বাড়িতে যান পরিবারের সদস্যরা। জানতে পারেন রব্বানি ও তাঁর স্ত্রী বাড়িতে নেই। তারপরই অপহরণের মামলা দায়ের করে ঝুনুর পরিবার। তদন্তে নেমে ঝুনুর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ। দেখা যায়, শেষ একটি নম্বরে ফোন করেছিল ঝুনু। সেই নম্বরের সূত্র ধরে রব্বানির হদিশ পায় পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।


পুলিশের দাবি, জেরায় গোলাম রব্বানি ঝুনুকে খুনের কথা স্বীকার করে নেয়। তপসিয়ার খালে দেহ ফেলা হয় বলেও নাকি জানিয়েছিল ধৃত। সেই সূত্র ধরে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে কেএলসি থানার বামনঘাটা এলাকার একটি কাঠের ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়েছে ঝুনুর দেহ।

 

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...