Monday, April 6, 2026

বুধবার বায়রনের শপথ? ইঙ্গিত স্পিকারের

Date:

Share post:

সাগরদিঘী জয়ী বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা শেষ হতে চলেছে! রাজভবন সূত্রে জানা গিয়েছে, স্পিকারের ওপরেই দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিধানসভাই স্থির করবে কবে সাগরদিঘির জয়ী কংগ্রেস সদস্যের শপথ গ্রহণ হবে।
এই বিষয়ে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে কোনও নির্দেশ আসেনি। এখনও পর্যন্ত কোনও চিঠিও আসেনি। এদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হলেও রাজভবন থেকে কোনও চিঠি আসেনি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।

গত ২ মার্চ কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “যত দ্রুত সম্ভব শপথ করানো হবে। পরিষদীয় দফতরকে চিঠি পাঠিয়েছেন। আমার কাছে আসেনি সে চিঠি। কাল যদি আমার কাছে চিঠি আসে, আমি পরশু শপথ করিয়ে দিতে পারি।”
স্পিকারের বক্তব্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে বুধবার হতে পারে বায়রনের শপথ।
সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন, তা স্থির করার সিদ্ধান্ত নিয়ে থাকেন রাজ্যপাল। তিনি নিজে করাতে পারেন অথবা স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিতে পারেন। আবার কখনও তিনি চাইলে ডেপুটি স্পিকারকেও দায়িত্ব দিতে পারেন। সাধারণভাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারকে দায়িত্ব দিয়ে থাকেন রাজ্যপাল। তবে কখনও কখনও ব্যতিক্রম হয়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...