Sunday, June 14, 2026

শুনানি স্থগিত! শীর্ষ আদালতে ফের পিছলো DA মামলা

Date:

Share post:

একের পর এক তারিখে পিছিয়ে শেষ পর্যন্ত ২১ মার্চ সুপ্রিম কোর্টে ছিল DA মামলার শুনানি। কিন্তু সেটাও পিছিয়ে গেল। এই নিয়ে পাঁচ বার পিছলো ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী শুনানি ১১ এপ্রিল।

ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। এরপর তিনবার শুনানির পিছোয়। অবশেষে মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হল। এদিন বেলা ১২ টা নাগাদ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলা ওঠে। মামলাটি ৫৩ নম্বরে নথিভুক্ত ছিল। বিচারপতিরা জানান, শেষ দুটি ‘আইটেম’ অর্থাৎ ৫২ এবং ৫৩ নম্বর কেস তাঁরা শুনতে চান। কিন্তু বিভিন্ন পক্ষের আইনজীবীরা জানান, তাঁদের কিছুটা সময় লাগবে। তখন আদালত আগামী মঙ্গলবার শুনানির প্রস্তাব দেয়। সেইসময় কয়েকজন আইনজীবী তারও পরের মঙ্গলবার শুনানির আবেদন জানান। তখন ১১ এপ্রিল ডিএ মামলার শুনানির কথা জানায় শীর্ষ আদালত।

আরও পড়ুন:বাগনানে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকায় ধা*ক্কা বাসের, মৃ*ত ৩


 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...