Saturday, April 4, 2026

ল’কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মানিককে থামিয়ে ‘কোর্টের ডেকোরাম’ শেখালেন বিচারক

Date:

Share post:

ফের মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিককে। বিধায়ক মানিক ভট্টাচার্য নিজে মুখে কিছু বলতে চেয়েছিলেন বিচারককে। কিন্তু তাঁকে থামিয়ে দেওয়া হয়। আদালতের তরফে তাঁকে বলে দেওয়া হয়, একবার আইনজীবী নিয়োগ করলে আবেদনকারী আর নিজে আদালতে কথা বলতে পারেন না। আর আইন কলেজের এক কালের অধ্যক্ষ মানিকের এই নিয়ম না জানার কথা নয়।
মানিক ভট্টাচার্যের আইনজীবী এদিন বলেন, ‘আমার মক্কেল কিছু বলতে চান।’ বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘আমরা সবাই আইনের ছাত্র। শুনেছি উনি ল’ কলেজের প্রিন্সিপাল ছিলেন। কোর্টের ডেকোরাম তো ওঁর জানা উচিত।’
মানিকের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, ‘‘একজন ব্যক্তির উচিত তাঁর স্ত্রী ও ছেলেকে রক্ষা করা। ওঁর জন্য ওঁর স্ত্রী এবং ছেলে জেলে রয়েছেন। আমি জামিনের আবেদনের বিরোধিতা করছি।’’
এরপরই মানিক ভট্টাচার্য সংবিধানের আর্টিকল ২১-এর কথা বলতেই বিচারক স্পষ্ট জানিয়ে দেন, ‘হাইকোর্টে চলে যান। আমি কি আপনাকে কিছু বলার অনুমতি দিয়েছি?‘ বিচারক মানিকের আইনজীবীকে বলেন, ‘আপনার ল’ কলেজের প্রিন্সিপালকে বলে দিন আর্টিকল ২১-এর জন্য হাইকোর্টে যেতে।’

ইডি আরও জানিয়েছে, মানিকের একজন ভাই আছেন, হীরালাল ভট্টাচার্য। তাঁর নামে থাকা অনেক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যর আইনজীবী মলয় মুখোপাধ্যায় এদিন বলেন, একটি সমন পাঠানো হয়েছিল। সমন জারি হওয়ার পর সুযোগ ছিল সশরীরে হাজির হওয়ার কিংবা কোনও প্রতিনিধিকে হাজির করানোর। শতরূপা এই মামলায় একজন অভিযুক্ত নন। ৩০ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন তিনি, অথচ আইনজীবীর দাবি, নিয়ম মাফিক একদিনও জেল হেফাজতে থাকার কথা নয় তাঁর। এই বলে জামিনের আবেদন জানান তিনি।
ইডি-র পাল্টা দাবি, শতরূপা এই দুর্নীতির টাকায় বিদেশ ভ্রমণ করেছেন। বিদেশ যাওয়া-আসার খরচের হিসেব পাওয়া যাচ্ছে না। মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, একমাস জেল হেফাজতে থাকা সত্ত্বেও তাঁর মক্কেলকে একদিনের জন্যেও জেলে গিয়ে জেরা হয়নি। তদন্তে সৌভিক সবসময় সহযোগিতা করেছেন বলেও দাবি করা হয়েছে।মানিকের মামলার শুনানিতে অয়ন শীলকে গ্রেফতার করার কথাও উল্লেখ করেছে ইডি। অভিযোগের গভীরভাবে বিচার করা দরকার বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...