Saturday, May 16, 2026

নিশীথ মামলায় আদালতে তুমুল বাকবিতণ্ডা রাজ্য ও কেন্দ্রের আইনজীবীর

Date:

Share post:

নিশীথ প্রামাণিকের(Nishith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় আদালতে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন কেন্দ্র ও রাজ্যের আইনজীবী। পাশাপাশি এদিন নিশীথ কাণ্ডে শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) করা জনস্বার্থ মামলায় কেস ডায়েরি তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(Devision Bench)। চলতি সপ্তাহেই কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।

এই মামলায় রাজ্যের তরফে আদালতের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে। কোচবিহার পুলিশের এএসপির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিলেন। তৃণমূল সমর্থকেরা পুলিশের পিছনে ছিল। বিজেপি সমর্থকেরা তৃণমূল সমর্থকদের নানা ভাবে উত্তেজিত করে বলেও রিপোর্টে দাবি। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, “বিজেপি সমর্থকদের হাতে লাঠি, হকি স্টিক, ধারাল অস্ত্র ছিল। হটাৎ বিজেপি সমর্থকেরা লাঠি, ঢিল ছুড়তে শুরু করে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত কোনও বোমা মারার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ ভিড় কমাতে ‘stun grenades’ ব্যবহার করেছিল। তার শব্দ শুনে থাকতে পারে মানুষ।

পাশাপাশি এই মামলায় সুনানি চলাকালীন তীব্র বাকবিতণ্ডায় জড়ান রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা। রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, শুভেন্দু অধিকারী আর কেন্দ্রীয় সরকারের একই আইনজীবী, একই কথা বলছেন আদালতে। পাশাপাশি তিনি বলেন, মামলাকারী শুভেন্দু অধিকারীর এই মামলা করার আসল উদ্দেশ্য ঘটনার রহস্যভেদ করা নয়। উদ্দেশ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে দমন করার চেষ্টা চলছে, এটা দেখানোর চেষ্টা করেছেন মামলাকারী। এরপর পাল্টা রাজ্যের আইনজীবীকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলে কটাক্ষ করেন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি বলেন, নিশীথের কনভয় হামলায় মোট ৩টি এফআইআর দায়ের হয়েছে। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃত ভাবে লোকানো হয়েছে আদালতের কাছে।

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...