Sunday, June 28, 2026

প্রার্থনা সেরে ফেরার পথে হা*মলা! প্রা*ণ হারালেন ইমরানের দলের নেতা-সহ আট জন

Date:

Share post:

এক গ্রাম থেকে প্রার্থনা সেরে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন।এমন সময় গাড়ি লক্ষ্য করে ছুটে এল রকেট। প্রাণ হারালেন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)-এর নেতা-সহ আট জন। ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে ইমরান খানের দল পিটিআইয়ের জেলা চেয়ারম্যান আতিফ জাদুন খানের। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়াঁতে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের এখনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন:বিপদ বাড়ল, ইমরানের বিরুদ্ধে এবার সন্ত্রাসের মামলা দায়ের পাক পুলিশের

পুলিশ জানিয়েছে, সোমবার প্রার্থনা সেরে গাড়িতে ফেরার সময় এই ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন তাঁর নিরাপত্তরক্ষীরা। অ্যাবটাবাদ জেলায় গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় রকেট। কিন্তু শেষরক্ষা হয়নি। গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি। প্রাণ হারান আতিফ এবং তাঁর নিরাপত্তারক্ষীরা।


ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের প্রাথমিক অনুমান, আতিফের পারিবারিক বিবাদের কারণেই এই হামলা। অজ্ঞাতপরিচয়দের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...