Friday, June 26, 2026

সবুজ সচেনতা বাড়াতে নয়া প্রয়াস মার্লিন গ্রুপের

Date:

Share post:

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করতে এক অন্য ধরনের উদ্যোগ নিয়েছিল মার্লিন গ্রপ। কলকাতায় নেচার ফটোগ্রাফিকে কেন্দ্র করে  চলতি মাসের ১১ এবং ১২ মার্চ  অনুষ্ঠিত হল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ওয়ার্কশপ।  আজ সেই  লেন্সবন্দি ছবিগুলি নিয়ে প্রদর্শনী হয়।

এই প্রতিযোগিতার বিচারক এবং গাইড হিসাবে  ছিলেন, চিত্রগ্রাহক পুবারুন বসু এবং বিশাখা দত্ত। আজ অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং চিত্রগ্রাহক সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-পরিচালক অরিন্দম শীল, পরমব্রত চ্যাটার্জি এবং ঋতব্রত মুখার্জি। সব্যসাচী চক্রবর্তী নিজের ফটোগ্রাফি জীবনের কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা  তুলে ধরেন।

মার্লিন গ্রিন ফ্রেম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পল্লব রায় চৌধুরী। ল্যান্ডস্কেপ বা প্রকৃতি বিষয়ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন এলিজ সুজুকি এবং রানার আপ হয়েছেন পৃথা রায়।  পাখি বিভাগে  প্রথম হয়েছেন পল্লব রায় চৌধুরী, এবং রানার আপ হয়েছেন প্রদীপ্ত মৌলিক।

লাইফ ইন অ্যাকশন বিভাগে প্রথম হয়েছেন অরিন্দম সাঁতরা এবং রানার আপ হয়েছেন এলিজ সুজুকি। ফ্লোরা এন্ড ফনা বিভাগে প্রথম হয়েছেন অভিষেক পাল এবং রানার আপ হয়েছেন সৌমাল্য দাস৷ ম্যাক্রো বিভাগে প্রথম স্থান পেয়েছেন সুমন ব্যানার্জি এবং রানার আপ  হয়েছেন অরিন্দম সাঁতরা।

উদ্যোক্তাদের বক্তব্য, এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগকে সফল করতে  এগিয়ে এসছিল সনি ইন্ডিয়া।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...