Sunday, May 17, 2026

ফের কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন!

Date:

Share post:

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত। ফের কর্মীছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার এই কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল এই সংস্থা।

আরও পড়ুন:আচমকা ছাঁটাই কয়েক হাজার! সিইও পিচাইকে ‘খোলা চিঠি’ গুগল কর্মীদের

গত জানুয়ারি মাসে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন। এর জেরে বহু মানুষের চাকরি যায়। এবার আবারও কাজ হারাতে চলেছেন বহু মানুষ।

বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই বহুজাতিক সংস্থা। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজ়নেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটে।এছাড়াও একই পথ অনুসরণ করেছে গুগল, টুইটারও।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...