Friday, June 26, 2026

অয়ন শীলের গ্রে.ফতারীর পরই ইডির স্ক্যানারে তাঁর বান্ধবী! কে এই রহস্যময়ী ?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে উঠেপড়ে লেগেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল গ্রেফতার হতেই এবার ইডির স্ক্যানারে তাঁর বান্ধবীর নাম। ইডি সূত্রে খবর,এখনও পর্যন্ত মোট ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অয়নের নামে। তার মধ্যে এই বান্ধবীর নামেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সেই বান্ধবীর নামও ইডির হাতে উঠে এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। তাঁর সঙ্গে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল, সেই অর্থের সঙ্গে এই দুর্নীতির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীরা মনে করছেন, এই বান্ধবীর সঙ্গেও অয়নের আর্থিক লেনদেনে চাকরির টাকা থাকতে পারে। কারণ, নিয়োগকাণ্ডে যে টাকার কমিশন, তার প্রায় ৪-৫ কোটি টাকা শুধু আত্মীয় পরিজন নয়, একের অধিক মহিলার অ্যাকাউন্টেও গিয়েছে। ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইতিমধ্যেই ইডির হাতে। ওই বান্ধবী ছাড়াও আরও দুই মহিলার অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।

আরও পড়ুন:বাজেট অধিবেশনে প্রথমবার বক্তৃতাতেই পুরসভার নজর কাড়লেন অয়ন, ঠুকলেন সজলকেও

শনিবার রাত থেকে রবিবার গভীর রাত পর্যন্ত অয়ন শীলের সল্টলেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় ইডি। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ইডি সূত্রে খবর-

  • অয়ন শীলের নামে আছে ৮টি অ্যাকাউন্ট রয়েছে।
    যৌথ অ্যাকাউন্ট আছে ২টি
  • তিনজন মহিলার নামে রয়েছে ৫টি অ্যাকাউন্ট। যার মধ্যে আবার অয়ন শীলের সঙ্গে যৌথ দু’টি অ্যাকাউন্ট রয়েছে।
  • অয়ন শীল ছাড়াও দু’জন পুরুষের নামে ২টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।
  • অয়ন শীলের কোম্পানির নামেও ২টি অ্যাকাউন্ট রয়েছে।
  • সার্ভিস স্টেশনের নামে ৩টি অ্যাকাউন্ট
    ৯টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু কার নামে, তার খতিয়ে দেখছে ইডি।
  • এছাড়াও একটি চেক বুক পাওয়া গেছে।

 

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...