Sunday, April 12, 2026

লা-লিগায় গোলন্দাজ, মুখ্য ভূমিকায় বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি

Date:

Share post:

লা-লিগায় বাংলার গোলন্দাজ। হ‍্যাঁ ঠিকই শুনছেন, লা-লিগায় দেব অভিনীত গোলন্দাজ। আর গোলন্দাজে এবার মুখ্য ভূমিকায় সুপারস্টার ফরোয়ার্ড বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি! চমকে উঠছেন? একদম চমকে যাবেন না, ঠিক শুনছেন, গোলন্দাজে এবার মুখ্য ভূমিকায় লেওয়ানডস্কি। এমনই চাঞ্চল্য তৈরি করেছে স্বয়ং স্প্যানিশ লা-লিগার সোশ্যাল মিডিয়া পেজ। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় লা লিগা একেবারে গোলন্দাজ সিনেমার পোস্টারের আদলে একটি পোস্টার বানায়, যেখানে রবার্ট লেওয়ানডস্কির ছবির নীচে গোলন্দাজ লেখা থাকে।

এদিন লা-লিগা একটি লেওয়ানডস্কি ছবি পোস্ট করে, সেখানে ক্যাপশনে লেখা,”এখনও পর্যন্ত লা-লিগার সর্বোচ্চ গোলদাতা। এবার ২১ ম্যাচে ১৫টি গোল করেছেন লেওয়ানডস্কি। যা এক কথায় অসাধারণ।”

আর এই পোস্ট  হতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে বাঙালিরা লা-লিগার এই চমকপ্রদ পোস্টটি উপভোগ করেছে। চলতি লা-লিগায় বার্সেলোনার হয়ে দুরন্ত পারফর্ম করেছেন লেওয়ানডস্কি। লা-লিগা ২১ ম্যাচে ১৫টি গোল করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। যার জন্য চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা লেওয়ানডস্কি।

২০২১ সালে ধ্রুব বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচালনায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক হিসেবে মুক্তি পেয়েছিল গোলন্দাজ সিনেমা, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব।

আরও পড়ুন:আগামিকাল অজিদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের


 

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...