Tuesday, April 14, 2026

অর্থের অভাবেও উন্নয়নে বরাদ্দ বেড়েছে, বাজেটের শেষ দিনে বললেন মেয়র

Date:

Share post:

কলকাতা পুরসভায় মঙ্গলবার ২০২৩-’২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশনের শেষ দিনে মেয়র তাঁর জবাবি ভাষণে বলেন, পুরসভার ২০২৩-’২৪ অর্থবছের বাজেটে  সমস্ত খাতেই অর্থের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মেয়র বলেন, শিক্ষাখাতে ৫১ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৬৪৪ কোটি টাকা বস্তি উন্নয়ন খাতে ২০৬ কোটি টাকা সমাজকল্যাণ খাতে ২৬ কোটি টাকা নিকাশি-খাতে ৩৬ কোটি টাকা স্বাস্থ্য-খাতে ১৮১ কোটি টাকা ও বস্তি উন্নয়নে ২০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মেয়র বলেন আর্থিক প্রতিকূলতার মধ্যেও পুরসভা পুর-পরিষেবার মান উন্নত করার লক্ষ্যে বাজেটে নানা-খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পেশ করা হয়েছে।

বাজেটের বিরোধিতা করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, বাজেটে শহরে বকেয়া করের পরিমাণ কত তা জানা যায়নি। কলকাতার উন্নয়নের ধারা অব্যাহত এবং এই উন্নয়নের কর্মযজ্ঞ আগামী দিনেও চলবে। মেয়র বলেন, কলকাতা এখন পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ শহর। বিরোধীরা শুধু সমালোচনাই করেন। কেন কেন্দ্র টাকা দিচ্ছে না, এর বিরুদ্ধে আর কবে সরব হবে তারা? অধিবেশন শেষে ধ্বনিভোটে বাজেট পাস হয়।

 

Related articles

তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp  সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কার্যত সব নির্লজ্জতাকে ছাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা দখল করতে এসআইআর...

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...