Friday, June 26, 2026

তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফের ডিআরএস-বিতর্ক, কুলদীপের ওপর রেগে লাল রোহিত

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফের ডিআরএস-বিতর্ক। প্রতি ম্যাচেই রিভিউ নিতে গিয়ে কোনও না কোনও ভুলের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের মতো যা দেখা গিয়েছিল, সেই একই দৃশ্য দেখা গেল এক দিনের সিরিজেও।বুধবার তৃতীয় এক দিনের ম্যাচে তখন ৩৯তম ওভার চলছে। সেই ওভারের প্রথম বলে আলেক্স ক্যারেকে আউট করেন কুলদীপ যাদব। ব্যাট করতে নেমে পরের চারটি বল খেলে দেন অ্যাশটন আগার। ষষ্ঠ বলে এগিয়ে গিয়ে রক্ষণ করতে যান তিনি। বল লাগে প্যাডে। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করেন কুলদীপ। আম্পায়ার আউট দেননি। সামনে চলে আসেন রোহিত।

কুলদীপ রোহিতকে অনুরোধ করেন ডিআরএস নিতে। রোহিত প্রথমে রাজি হননি। উইকেটকিপার কেএল রাহুলও বলেন, বল উইকেটে ছিল না। কিন্তু কুলদীপের জোরাজুরিতে হেসে ফেলে সময় বাকি থাকার ২ সেকেন্ড আগে ডিআরএস নেন রোহিত। তার পরেই মাথা নীচু করে ফিরে যেতে দেখা যায় কুলদীপকে। ভাবখানা এমন, যেন তিনি মজা করে ডিআরএস নিতে বলেছেন। রোহিত সেটাকে সত্যি বলে ধরে নিয়েছেন।

কুলদীপের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই রেগে যান রোহিত। প্রকাশ্যে সতীর্থ বোলারের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন। চোখে আঙুল দেখিয়ে রোহিত বোঝানোর চেষ্টা করেন, কুলদীপ কি চোখে দেখতে পান না? কুলদীপও পাল্টা অধিনায়ককে ‘সরি’ বলেন। রোহিতের রাগ অবশ্য তাতে থামেনি। একটি ডিআরএস নষ্ট হওয়ায় ক্ষিপ্ত হয়ে যান তিনি।

সেই সময় রেগে গিয়ে বেশ কিছু বলতে দেখা যায় তাঁকে। বিরাট সঙ্গে সঙ্গে রোহিতের কাছে এসে কথা বলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন কিছু। রোহিতকে তবুও বিড়বিড় করতে দেখা যায়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...