Thursday, June 4, 2026

নিশীথের কনভয়ে হা.মলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই, হাই কোর্টে রিপোর্ট জমা জেলা পুলিশের

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই (BJP)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে কোচবিহারের পুলিশ সুপারের (Coochbehar Police Super) রিপোর্ট (Report)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench) দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। তবে মঙ্গলবারই এই মামলার শুনানি শেষ হলেও এই ইস্যুতেই দায়ের হওয়া অপর একটি মামলার একই সঙ্গে শুনানির জন্য বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন বলে খবর। আর সেই মামলার শুনানির পরই রায় ঘোষণা করবে আদালত।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জেলা পুলিশের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি দত্তগুপ্তের ডিভিশন বেঞ্চ। আর তারপরই কোচবিহারের পুলিশ সুপার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, পুরো ঘটনায় দায়ি বিজেপিই। এর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের কোনও হাত নেই। উল্টে তৃণমূল কর্মীদের উপরেই পাল্টা আঘাত করে বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটায় পৌঁছনোর পর কোনও অজ্ঞাত কারণে বুরিহাটের তৃণমূলের পার্টি অফিসের দিকে এগিয়ে যায় কনভয়। আর সেই সময়ই নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল হকি স্টিক ও ধারালো অস্ত্র। আর সেগুলিই তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

তবে, হামলার ঘটনায় সিআরপিএফয়ের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরেকটি মামলা দায়ের হয়। কিন্ত যেহেতু এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি মান্থা।

 

 

 

Related articles

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...