Friday, April 3, 2026

ডাকঘরেই ম.র্মান্তিক পরিণতি পোস্ট মাস্টারের! কারণ নিয়ে ধন্ধে পুলিশ

Date:

Share post:

পোস্ট অফিসের মধ্যেই মর্মান্তিক পরিণতি পোস্ট মাস্টারের (Post Master)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রতাপপুরে (Pratapur)। এদিকে প্রতাপপুর পোস্ট অফিসের মধ্যেই পোস্ট মাস্টারের ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রদ্যুৎ তিওয়ারি ওরফে তপু (৫৩)। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

তবে পোস্ট মাস্টারের সুইসাইড নোট ঘিরে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ওই পোস্টমাস্টার। পাশাপাশি তিনি এক প্রোমোটারের (Promoter) কাছে লক্ষাধিক টাকা পাবেন বলেও সুইসাইড নোট থেকে জানতে পেরেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর পর নিজের সন্তানকে চাকরি দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই সুইসাইড নোটে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার প্রচুর মানুষের হাজার হাজার টাকা পোস্ট অফিসে জমা দেওয়ার নাম করে ওই পোস্টমাস্টার আত্মসাৎ করেছিলেন। আর সেই টাকা ম্যাচুরিটি হওয়ার সময় পেরিয়ে গেলেও ফেরত না পাওয়ার কারণে ক্রমশ চাপ বাড়ছিল ওই  পোস্টমাস্টারের। সে কারণে তিনি বাধ্য হয়ে আত্মহত্যার পথ তিনি বেছে নিয়েছেন বলে মত এলাকাবাসীদের।

তবে এদিন প্রাপ্য টাকা ফেরতের দাবিতে ওই মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো যাবে না বলেই দাবি গ্রামবাসীদের। এরপরই হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীকে আশ্বস্ত করে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়। অন্যদিকে, ওই পোস্ট মাস্টারের পরিবারের তরফে জানানো হয়েছে, পোস্ট অফিসের টাকা পয়সা সংক্রান্ত সমস্যার জেরেই প্রদ্যুৎ তিওয়ারীকে হেড অফিসে ডেকে পাঠানো হয়েছিল। আর চাকরি চলে গেলে নিজের মান সম্মান যাওয়ার আশঙ্কায় চলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...