Thursday, April 23, 2026

বাধা পেরিয়ে অবশেষে বাজেট পেশ কেজরি সরকারের, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিপুল বরাদ্দ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(Central Govt) সঙ্গে প্রশাসনিক লড়াই শেষে অবশেষে বাজেট পেশ করল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) সরকার। ৭৮,৮০০ কোটি টাকার এই বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল স্বাস্থ্য ও শিক্ষাকে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে(Education Sector) বরাদ্দ করা হয়েছে ১৬,০০০ কোটি টাকার বেশি।

বুধবার দিল্লি সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী কৈলাশ গেহলট(Kailash Gehlot)। যেখানে শিক্ষাক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। কেজরিওয়ালের নতুন বাজেটে ১৬,৫৭৫ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করেছিলেন তিনি। দিল্লির স্কুলগুলিতে(Delhi School) শিক্ষার মান উন্নয়নে মরিয়া কেজরিওয়াল সরকার। বাজেটে সেকরাণেই শিক্ষার খাতে সর্বাধিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। দিল্লির সাড়ে তিনশো স্কুলকে ২০ টি করে কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। সেই সঙ্গে দিল্লির সব স্কুলের শিক্ষাক, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালরা একটি করে ট্যাবলেট পাবেন সরকারের তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি পরিবহণ ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। সরকারের বাজেটে দিল্লিতে ২৯টি নতুন ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি তিনি গণ নির্মাণ বিভাগের ১৪০০ কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক মেরামত এবং ২৬টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের ঘোষণা করেন। অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বলেন, দিল্লি সরকার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সহযোগিতায় অনন্য তিনটি ডাবল-ডেকার ফ্লাইওভার তৈরি করবে। এর সঙ্গে তিনি মহল্লা বাস প্রকল্পের ঘোষণা করে বলেছিলেন যে ২০২৩-২৪ সালে ১০০ ই-বাস এবং আগামী দুই বছরে ২১৮০টি বাস চালু করা হবে। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে ১৬০০ ই-বাস আনা হবে।

একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রেও বিপুল বরাদ্দ করে কৈলাশ গেহলট বলেন, এখন দিল্লিতে ৪৫০ স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হবে, যার সংখ্যা আগে ২৫০ ছিল। এই পরীক্ষাগুলি মহল্লা ক্লিনিক, পলি ক্লিনিক এবং হাসপাতালেও করা হবে। দ্রুতগতিতে নয়টি নতুন সরকারি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে চলতি অর্থবছরে চারটি চালু হবে এবং শয্যা সংখ্যা ১৪ হাজার থেকে তিরিশ হাজারে বৃদ্ধি করা হবে। দিল্লিতে এখন স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনও হাসপাতালে চিকিৎসা করানো যাবে। সরকারি হাসপাতালে অপেক্ষা করতে হলে, দিল্লিবাসীরা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করতে পারেন। গত বছর এর সুবিধা নিয়েছেন ৫ লাখ মানুষ।

Related articles

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...