Saturday, April 4, 2026

নিয়োগ দুর্নী*তির সূত্রপাত বাম আমলেই ! প্রকাশ্যে ২০০৯-১০-এর CAG রিপোর্ট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির সূত্রপাত বাম আমলেই। বাম আমলে চিরকুটে চাকরির তৃণমূলের অভিযোগের এবার প্রমাণ মিলল ক্যাগের রিপোর্টে। বৃহস্পতিবার, সামনে এসেছে বহুচর্চিত ২০০৯-১০ সালের ক্যাগের রিপোর্টের একটি অংশ। এই রিপোর্ট প্রকাশ হয়েছে ২০১৬-তে। ওই রিপোর্টেই পরিষ্কার মেধা তালিকায় গরমিল থেকে শুরু তথ্য বিকৃতি, নম্বর বাড়ানো, সবই হয়েছে ২০০৯ ও ২০১০ সালে বাম আমলের স্কুলের নিয়োগ পরীক্ষায়। ২০০৯ সালের স্কুলে নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হয়ে গেল এই রিপোর্টে। একই সঙ্গে প্রকাশ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কীর্তি!

বৃহস্পতিবার এই রিপোর্টটি সামনে আনেন তৃণমূল মুখপাত্র ও তথা কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই CAG রিপোর্টের একটা অংশে দেখা যাচ্ছে, ২০০৯ ও ২০১০ সালের Head Master, ২০০৯ ও ২০১০ সালের Assistant Teacher, ২০১০ সালের Clerk, ২০১০ সালের Group-D এবং ২০১০ সালের Librarian নিয়োগ পুরোটাই বেনিয়মে ভরা। বাম আমলে সেই নিয়োগে প্রায় ৫০০০০ জনের স্কোরশিট অডিট রিপোর্টের সঙ্গে মিলছে না। অর্থাৎ ক্যাগের রিপোর্টে এই রিপোর্টেই ছত্রে ছত্রে স্পষ্ট কী ভাবে বাম আমলে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। বাম আমলে এই সব নিয়োগই হয়েছিল অবৈধ ভাবে। সেটাই উঠে এসেছে এই আইটি অডিট রিপোর্টে। রিপোর্ট বলছে, প্রায় ৫০ হাজার প্রার্থীর স্কোরশিট অডিট রিপোর্টের সঙ্গে মিলছে না। এতেই পরিষ্কার, বাম আমলেও নিয়োগে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল।

ক্যাগের রিপোর্টের পাতায় পাতায় এই তথ্য ফুটে উঠেছে। একটি পরীক্ষাতেই ৩২ হাজার ৯৭০জন প্রার্থীর নম্বর রহস্যজনক ভাবে বেড়ে গিয়েছিল। এছাড়া পরীক্ষায় না বসেও গ্রুপ ডির প্যানেলে ঠাঁই হয়েছে একাধিক প্রার্থীর। পরীক্ষায় পাশ করার পরও যোগ্য প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সবমিলিয়ে বাম আমলে স্কুলে নিয়োগে ব্যাপক দুর্নীতির ছবি সামনে উঠে এসেছে। এখন কী বলবেন সকাল সন্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলা বাম নেতারা?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...