Friday, April 3, 2026

গরু পাচার মামলার তদন্তে নয়া মোড়! এবার আসানসোল জেল সুপারকে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

গরু পাচার মামলায় তিহাড় জেলেবন্দি অনুব্রত মণ্ডল। এর আগে আদালতের নির্দেশে আসানসোল জেলে বন্দি ছিলেন কেষ্ট। এবার সেই জেল সুপারকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৫ এপ্রিল জেল সুপার কৃপাময় নন্দীকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে।

আরও পড়ুন:কন্যার জন্য মন খারাপ, জেলে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত!

জানা গিয়েছে,কৃপাময়কে তাঁর ব্যাঙ্কের নথি নিয়ে আগামী ৫ এপ্রিল তলব করেছে ইডি। এ ব্যাপারে আসানসোল জেল সুপারকে সঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমায় আগামী ৫ এপ্রিল তলব করা হয়েছে। তবে ঠিক কী কারণে ডাকা হয়েছে, আমি এখনও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো কাজ করব।’’

প্রসঙ্গত, আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন হল, বিজেপি নেতার অভিযোগমতই কী কেন্দ্রীয় সংস্থা
কাজ করছে? এক্ষেত্রেও কেন্দ্রের শাসক দল বিজেপির কথা শুনেই আসানসোলের সংশোধনাগারের জেল সুপারকে তলব করেছে ইডি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
রাজনৈতিক মঞ্চের অভিযোগ যাই হোক না কেন, কৃপাময় নন্দীকে তলব করায় গরু পাচার মামলার তদন্তে অন্যমাত্রা যোগ করেছে। যদিও তিনি দিল্লি যান কিনা, তা এখনও স্পষ্ট নয়।

তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, এই তলব অন্যান্য জেলের সুপারদেরও তঠস্থ করে তুলতে পারে। বিশেষ করে নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচার মামলায় যাঁরা বিভিন্ন জেলে বন্দি তাঁদের ব্যাপারে জেল কর্তৃপক্ষ চাপে থাকবে বলেই মত ওয়াকিবহালমহলের।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...