Saturday, April 4, 2026

আসানসোল CGM কোর্টেও জামিনের আবেদন খারিজ জিতেন্দ্র তেওয়ারির

Date:

Share post:

জামিনের আবেদন খারিজ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari)। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর যে জামিনের আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিলেন আসানসোল CGM কোর্টের বিচারক তরুণকান্তি মণ্ডল। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে হাতিয়ার করে মঙ্গলবার জিতেন্দ্রর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী শেখর কুণ্ডু (Shelhar Kundu)। সরকারি আইনজীবী ছিলেন সোমনাথ চট্টরাজ। এদিন এই মামলার শুনানির পরে জামিনের আবেদন খারিজ করেন দেন বিচারক।

২০ মার্চ কম্বল কাণ্ডে ধৃত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানিতে জিতেন্দ্রের দুই সঙ্গী গৌরব গুপ্ত এবং তেজপ্রতাপ সিংকে ১৪ দিনের জন্য রক্ষাকবচ দেওয়া হয়। সেই রায়কেই সামনে রেখে আসানসোল সিজিএম আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন জিতেন্দ্রর আইনজীবী। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শোনার পর জামিন নাকচ করে দেন বিচারক। আগামী দিনে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আইনজীবী শেখর কুণ্ডু।

আরও পড়ুন:বাড়ির ছাদে ভেঙে পড়ল গ্লাইডার, গুরুতর আ*হত এক শিশুসহ পাইলট !


 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...