Thursday, February 12, 2026

ভগবান রামচন্দ্রকে পাঠিয়েছেন আল্লাহ! ফারুক আবদুল্লার দাবি ঘিরে জোর বিতর্ক

Date:

Share post:

ভগবান রামচন্দ্র (Lord Ramchandra) শুধু হিন্দুদের (Hindu) নয়, তিনি সকলের। তবে যারা রামের ভক্ত বলে নিজেদের দাবি করেন তারা শুধু রামকে বিক্রি করতে চান। সম্প্রতি এমনটাই দাবি করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। আর তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, বৃহস্পতিবারই ন্যাশানাল কনফারেন্স (NAtional Conference) নেতা ফারুক আবদুল্লা জানিয়েছেন, ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নয়। আর যারা এমনটা দাবি করেন সেটা শুধু ভোট পাওয়ার জন্যই। তারপরই তিনি জানিয়েছেন, ভগবান রাম সকলের জন্য। আর আল্লাহ তাঁকে পাঠিয়েছেন, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য।

উধমপুর জেলায় দলের প্রতিষ্ঠা দিবসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। সেখানেই তিনি রামচন্দ্রকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। ফারুক আবদুল্লা বলেন, আমি আপনাদের বলতে চাই, ভগবান রাম শুধু হিন্দুদের দেবতা নন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ভগবান রাম আমাদের সকলের দেবতা। মুসলিম, খ্রীষ্টান সহ সকলের তিনি দেবতা। সেরকমই আল্লাহ আমাদের সকলের দেবতা। তিনি শুধু মুসলিমদের নন।

তবে এই প্রসঙ্গে বলতে গিয়েই ফারুক বলেন, পাকিস্তানের একজন বিখ্যাত লেখক যিনি সদ্য প্রয়াত হয়েছেন, তিনি লিখেছিলেন, মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ রামচন্দ্রকে পাঠিয়েছিলেন। সেক্ষেত্রে যারা বলেন যে আমরাই রামচন্দ্রের একমাত্র ভক্ত তারা আসলে বোকা। তারা আসলে রামকে বিক্রি করতে চান। রামচন্দ্রের প্রতি তাদের আলাদা করে কোনও টান নেই। তারা আসলে শুধু ক্ষমতা চান।

 

 

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...