Saturday, June 20, 2026

ইউরিক অ্যাসিডের সম*স্যায় ভুগছেন ? হাতের কাছেই আছে সমাধান, জানেন কি !

Date:

Share post:

আজকালকার দিনে শারীরিক নানা জটিলতার কারণে মানুষের অস্বস্তি ক্রমে বেড়েই চলেছে। একাধিক ভাইরাসের দাপাদাপিতে এমনিতেই সুস্থ ভাবে বাঁচা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে একবার ব্লাড টেস্ট (Blood Test) করলে একগাদা রোগের খবর রীতিমত চিন্তায় ফেলে দেয়। আপনার অজান্তেই শরীরে বাসা বেঁধেছে ইউরিক অ্যাসিডের (Uric Acid) সমস্যা। রিপোর্ট হাতে পেতেই ছুটতে হয় ডাক্তারের কাছে। কিন্তু আপনি কি জানেন ঘরোয়া সমাধান হাতের কাছেই রয়েছে। একবার নাম শুনলেই আপনি বাধ্য হবেন বাজারে ছুটতে। আমরা বলছি বাঁধাকপির (Cabbage) কথা।

বসন্তে বাঁধাকপি অনেকেরই পছন্দের নয়। চাহিদা কমে যাওয়ায় বাজারেও তার প্রভাব পড়তে দেখা যায়। এখন বারো মাসই এই সবজি চাষ হচ্ছে, সবুজ বাঁধাকপির জনপ্রিয়তা নিঃসন্দেহে বেশি। তবে ইউরিক অ্যাসিড বৃদ্ধি-সহ নানান শারীরিক জটিলতার জন্য অনেকেই বাঁধাকপিকে এড়িয়ে যেতে পছন্দ করেন। এবার চিন্তা মুক্তি! বাজারে মিলছে বেগুনি বাঁধাকপি। স্বাস্থ্যগুণের দিক থেকে এই বাঁধাকপি অত্যন্ত প্রয়োজনীয় , বলেই মনে করছেন চিকিৎসকেরা। বিগত কয়েক বছরে শুধু এই দেশ বা রাজ্যে নয় সাড়া বিশ্বের খাদ্যের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা নানান ধরনের পুষ্টিগত সবজি ফলানোর জন্য অবিরাম চেষ্টা করে চলেছেন। বেগুনি বাঁধাকপি তেমনই একটি সবজি। পুষ্টিগত গুণের সঙ্গে দ্রুত ফলনশীল হওয়ায় কৃষকদের মধ্যে ক্রমশই এই চাষ নিয়ে উৎসাহ বাড়ছে। সাধারণ মানুষের মধ্যেও সবুজ বাঁধাকপির একঘেয়েমি কাটিয়ে মুখের স্বাদ ফেরাতে পুষ্টিগত গুণে ভরা বেগুনি বাঁধাকপির দিকে হাত বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। শরীর এবং ত্বকের অনেক সমস্যার নিমেষে সমাধান করে এই বাঁধাকপি বলেই মত কৃষি বিশেষজ্ঞদের।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...