Saturday, June 27, 2026

বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

Date:

Share post:

সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে যশপ্রীত বুমরাহর। এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ভারতের এই তারকা বোলার। আর এবার সেই বুমরাহকে নিয়ে এল বড় খবর। সূত্রের খবর, বুমরাহর চোটের আপডেট নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছে বোর্ড। জানা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ ছাড়া বুমরাহর চোটের আপডেট নিয়ে আর কারও কাছে কোনও তথ্য নেই। সূত্রের খবর, বুমরাহের কাছ থেকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য বিসিসিআই একমাত্র প্রতিনিধি হিসেবে লক্ষ্মণকেই দায়িত্ব দিয়েছে। এমনকি নির্বাচকদের কাছেও বুমরাহর সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক কর্তা বলেন, “বিসিসিআই-এর অনেকেই বুমরাহর চোটের আপডেট সম্পর্কে কিছুই জানেন না। শুধুমাত্র ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএ-র ডাক্তার ও ফিজিওরা বুমরাহর সঙ্গে কথা বলতে পারবেন। এমনকি জাতীয় নির্বাচক কমিটির কোনও সদস্যও বুমরাহর চোটের আপডেট নিয়ে কিছুই জানে না। তবে সবাইকে যথাসময়ে সবকিছু জানানো হবে।”

বিসিসিআই-এর সৌজন্যে নিউজিল্যান্ডে গিয়ে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তারকা জোরে বোলার। বিসিসিআইয়ের লক্ষ‍্য একদিনের বিশ্বকাপের আগে বুমরাহকে সুস্থ করে তোলা।

আরও পড়ুন:মেসির পাশাপাশি নজির রোনাল্ডোর, ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে জোড়া রেকর্ড CR7-এর

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...