Saturday, June 27, 2026

Entertainment : অ্যাকশন দৃশ্যে আ*হত অক্ষয় ! বলি ‘খিলাড়ি’কে নিয়ে চি*ন্তায় ফ্যানেরা

Date:

Share post:

সিনেমায় ‘বডি ডাবল’ব্যবহার না করার খেসারত দিতে হল বলি ‘খিলাড়ি’কে । স্কটল্যান্ডে (Scotland)শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র সেটে স্টান্ট করতে গিয়ে চোট পেয়েছেন ‘সেলফি’ স্টার। টাইগার শ্রফের (Tiger Shrauf)সঙ্গে অভিনয়ের সময় সেটেই দু*র্ঘটনা ঘটে যার জেরে হাঁটুতে আঘাত পেয়েছেন অক্ষয় (Akshay Kumar)। হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। তবে ক্লোজ আপ শটগুলি অবশ্য দিতে পারছেন অভিনেতা, তাই শুটিং আপাতত বন্ধ হচ্ছে না।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ বলতে বলিউড অমিতাভ – গোবিন্দা জুটিকেই চিনে এসেছে এতদিন। তবে এবার নয়া জুটি অক্ষয়- টাইগারের। জোরকদমে শুটিং চললেও শুরু থেকেই দুর্ভাগ্য পিছু ছাড়ছে না এই ছবির। গত ফেব্রুয়ারিতে মুম্বইয়ে ছবির শ্যুটিং চলাকালীন সেটে যাওয়ার পথে রূপটান শিল্পী শ্রবণ বিশ্বকর্মা চিতাবাঘের হামলার শিকার হন। এবার খোদ নায়ক আহত। এর আগে পরিচালক আলি আব্বাস জাফর সোশ্যাল মিডিয়ায় ছবির আপডেট শেয়ার করে লিখেছেন, ‘রিয়েল লোকেশন রিয়েল স্টান্ট পারফর্ম করার চেয়ে বেশি সন্তোষজনক আর কিছু হতে পারে না। বন্দুক… ট্যাঙ্ক… গাড়ি… বিস্ফোরণ.. অন্যতম সেরা টেকনিক্যাল ক্রু স্কটল্যান্ডের’। এই ছবিতে অক্ষয়, টাইগার ছাড়াও দক্ষিণী অভিনেতা পর পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুরও অভিনয় করছেন এই ছবিতে।

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...