Monday, April 6, 2026

নারদা কেলেঙ্কারিতে তিনি জড়িত, ক্যামেরার সামনে স্বীকার শুভেন্দুর, গ্রেফতারের দাবি তুললেন কুণাল

Date:

Share post:

একের পর এক দুর্নীতিতে নাম উঠে আসছে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যা নিয়ে বরাবরই সরব শাসক তৃণমূলের নেতানেত্রীরা। নারদা-সরদার পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠেছে বিরোধী দলনেতার। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

এবার নতুন করে বিপাকে পড়লেন শুভেন্দু অধিকারী। গতকাল, বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু মুখ ফসকে বলে ফেলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আর নেই।” এবার তাঁর সেইবক্তব্যেকেই হাতিয়ার করল শাসক দল।

 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ
শুক্রবার টুইট করে ফের খোঁচা দেন শুভেন্দুকে। টুইটে কুণাল লেখেন, “প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেফতার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।”

 

 

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...