Tuesday, June 9, 2026

সেনা সহ ১৬.৮ কোটি নাগরিকের তথ্য চুরি! বিরাট চক্রের পর্দাফাঁস

Date:

Share post:

দেশের সেনাবাহিনীর(Indian Army) কর্তা ব্যক্তিদের পাশাপাশি ১৬.৮ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্যচুরি করে বিক্রি। এমনই বড়সড় সাইবার চক্রের পর্দাফাঁস করল সাইবেরাবাদ পুলিশ(Saiberabad Police)। এই ঘটনায় ইতিমধ্যেই দিল্লি(Delhi) থেকে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। সাইবার অপরাধের(Cybar Crime) এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর শঙ্কিত সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩-৪ লাখ মানুষের তথ্য বেচে টাকা আয় করেছে এই চক্র। সব মিলিয়ে ১৪০ ধরনের তথ্য এরা বেচা কেনা করত। তার মধ্যে সেনা আধিকারিকদের সম্পর্কিত তথ্য, জাস্ট ডায়াল সহ অন্যান্য সূত্রের মাধ্যমে তারা ফোন নম্বর জোগাড় করত। এখনও পর্যন্ত অন্তত ১০০জন প্রতারকের কাছে তারা তথ্য বিক্রি করেছে। ইনস্পায়ার ডিজিটাল বলে একটি কোম্পানি খুলে এই লেনদেন করত চক্রটি। এছাড়াও একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে এই তথ্য বেচা কেনার কাজ করা হত। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই চক্রটি সেনা আধিকারিকদের গোপন তথ্য সংগ্রহ করত। যা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে উদ্বেগজনক। এই সব তথ্য কীভাবে ফাঁস হল তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের মোবাইল নম্বর, পাওয়ার সেক্টরে কর্মরতদের নম্বর, NEET পড়ুয়াদের ফোন নম্বরও তারা বেচে দিয়েছে। বহু মানুষের প্যান কার্ড তথ্যও তারা বিক্রি করে দিয়েছে। প্রায় ১.২ কোটি হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ও ১৭ লাখ ফেসবুক ব্যবহারকারীকেও টার্গেট করেছিল এই চক্রটি। পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এই ঘটনায় দিল্লি থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এরাই তথ্য চুরি করে বিক্রির চক্রের সঙ্গে জড়িত। অভিযুক্তরা নয়ডা থেকে তিনি কলসেন্টার চালাত। তাদের কাছ থেকে ১২টি মোবাইল, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি জাস্ট ডায়াল সার্ভিসের কিছু মেইল ও ফ্যাক্স পাওয়া গিয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...