Saturday, June 27, 2026

তৃতীয়বার বাবা হলেন ফেসবুকের সিইও! একরত্তির কী নাম রাখলেন?

Date:

Share post:

সুখবরটা এল শুক্রবার রাতে। তৃতীয়বার বাবা হলেন ফেসবুক সিইও। আরও একবার কন্যাসন্তানের জন্ম দিলেন জুকারবার্গ পত্নী প্রিসিলা চ্যান। তৃতীয় সন্তানের নাম দিলেন অওরেলিয়া।

এদিন ফেসবুকে একরত্তির সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন জুকারবার্গ।একটি ছবিতে হাসপাতালের বেডে শোয়া স্ত্রী প্রিসিলা চ্যান সঙ্গে মেয়ের ছবি । অপরটি জুকারবার্গের সঙ্গে আদরমাখা একরত্তিকে নিয়ে একটি ছবি।পোস্টের নীচে জুকারবার্গ লিখেছেন, ‘বিশ্বে তোমাকে স্বাগত,অওরেলিয়া চ্যান জুকারবার্গ। তুমি একটি ছোট্ট আশীর্বাদ’। এরমধ্যেই ফেসবুক সিইওর পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।ইতিমধ্যেই জুকারবার্গের তৃতীয় সন্তানের জন্য শুভকামনায় ভরিয়ে দিয়েছেন কয়েকহাজার মানুষ।

প্রসঙ্গত ,গত বছর সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জুকারবার্গ।জানিয়েছিলেন ম্যাক্স ও আগস্টের পর তাঁর ও প্রিসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে চলতি বছরে। তারপর অবশ্য চলতি বছরে জানুয়ারি মাসে প্রিসিলার বেবিবাম্পের ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন ফেসবুকের সিইও। এবার তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তার নাম জানিয়ে ফেসবুকে শেয়ার করলেন জুকারবার্গ।

আরও পড়ুন- শিয়ালদহে বন্ধ ট্রেন চলাচল, ফেরার পথে দু*র্ভোগে নিত্যযাত্রীরা !

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...