Friday, June 26, 2026

শিয়ালদহে বন্ধ ট্রেন চলাচল, ফেরার পথে দু*র্ভোগে নিত্যযাত্রীরা !

Date:

Share post:

সপ্তাহান্তে অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্ভোগের মুখে শিয়ালদহ শাখার (Sealdah Division) নিত্যযাত্রীরা। সূত্রের খবর নৈহাটিতে (Naihati) যান্ত্রিক গোলযোগের কারণে শিয়ালদহমুখী সমস্ত ট্রেন আটকে রয়েছে। ডাউন ট্রেন সঠিক সময়ে না আসায় স্বাভাবিক ভাবেই আপ ট্রেন চলছে না। আর এতেই ভিড় বাড়ছে প্ল্যাটফর্মে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) এই প্রসঙ্গে জানিয়েছেন, নৈহাটিতে একটি পয়েন্ট খারাপ থাকায় ডাউন লোকালগুলি নৈহাটির আগেই আটকে পড়েছে। আবার ট্রেনগুলি শিয়ালদহে না আসায় আপ লোকালগুলিকেও সময়ে ছাড়া যাচ্ছে না।

শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট নতুন কিছু নয়। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ইন্টারলকিং সহ সিগন্যাল সমস্যার সমাধানে কাজ করছে রেল। যে কারণে সপ্তাহের শেষে একাধিক ট্রেনের সূচি পরিবর্তিত হয়েছে। তার মাঝেই এবার নৈহাটিতে যান্ত্রিক গোলযোগের কারণে শিয়ালদহমুখী ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। রেল সূত্রে খবর, আপাতত নৈহাটি স্টেশন অবধি ট্রেন চালানো হচ্ছে। তবে পরিষেবা কখন স্বাভাবিক হবে, সে খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...