Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগের পাল্টা জবাব বাগান সচিবের

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগের পাল্টা মুখ খুললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বৃহস্পতিবার দুপুরে বিনিয়োগকারী সংস্থা ইমামির অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল একদল লাল-হলুদ সমর্থক। ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগ, ‘মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইমামি কর্তা আদিত্য আগারওয়ালকে সেই বিক্ষোভের ভিডিও পাঠিয়েছেন। আর সেখানে তিনি জানিয়েছেন, যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন, তাঁরা কেউই ইস্টবেঙ্গল সমর্থক নন। আসলে দেবব্রত সরকারের লোক।’ এই অভিযোগ নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে লাল-হলুদ ক্লাব। আর এই নিয়ে এবার মুখ খুললেন বাগান সচিব।

এদিন এই নিয়ে বাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”আমার কাছে এই ধরনের কোনও ছবি বা ভিডিও নেই। এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি সবসময় চাইব ইস্টবেঙ্গল তাড়াতাড়ি ভাল দল গড়ে চ্যাম্পিয়ন হোক।”

আরও পড়ুন:কিংবদন্তি কোচ পিকে’র নামে মোহনবাগানে উদ্বোধন হল জিমন্যাসিয়ামের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...