Friday, March 20, 2026

গ্রুপ সি এবং নবম-দশম নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

Date:

Share post:

গ্রুপ সি (Group C)এবং নবম-দশম শ্রেণির শূন্যপদে এখনই নিয়োগ নয়, শুক্রবারে একথাই স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গ্রুপ সি এবং নবম-দশমে যথাক্রমে ৮৪২ জনের এবং ৬১৮ জনের চাকরি গিয়েছে। সেইসব শূন্যপদে দ্রুত নিয়োগ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকরিহারাদের তরফে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করা হয়। সেই মামলাতেই গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগের ওপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতির জেরে গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণি বাদে প্রাথমিকে চাকরি গিয়েছে ২৫২ জনের, গ্রুপ ডি’তে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় আদালতের তরফ থেকে। গ্রুপ সি ও নবম-দশমে চাকরি যাওয়ার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন এবং চাকরি হারানো প্রার্থীরা। সেই মামলাতেই দুই ক্ষেত্রে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসুর (Aniruddha Basu) ডিভিশন বেঞ্চ। । আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর।

 

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...