Wednesday, June 24, 2026

১০ লাখ ছানি অস্ত্রোপচার, বিনামূল্যে ১৫ লাখ চশমা: ‘চোখের আলো’র সাফল্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পের বিপুল সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে বলে শনিবার টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী। চালু হওয়ার ২ বছরের মধ্যেই ভাল সাড়া মিলেছে বলে মত তাঁর।

নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) মুখ্যমন্ত্রী লেখেন,
“’চোখের আলো’ ২০২১ সালে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু করা হয়।
এটা জানাতে পেরে আমি আনন্দিত যে, আমরা ১০ লক্ষ ছানি অস্ত্রোপচার করেছি এবং স্কুল পড়ুয়া ও প্রাপ্তবয়স্ক (৪৫+) মিলিয়ে ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করেছি। অপূর্ব কৃতিত্ব!”

 

চোখের চিকিৎসা এবং অন্ধত্ব দূরীকরণে ২০২১-এ ‘চোখের আলো’ প্রকল্প (‘Chokher Alo’ Project) চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারেন। এই প্রকল্প চালুর সময় মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, আগামী ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমাও দেওয়া হবে। ২০২৫-এর মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য নিয়ে ‘চোখের আলো’ প্রকল্প এগিয়ে চলেছে তা এই সাফল্যের খতিয়ান থেকেই স্পষ্ট।

আরও পড়ুন:কর্ণাটক বিধানসভা নির্বাচন: একঝাঁক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করে চমক কংগ্রেসের


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...