Wednesday, June 3, 2026

মাঠে নেমেই জোড়া গোল অধিনায়ক এমবাপের

Date:

Share post:

অধিনায়ক হয়ে মাঠে নেমেই জোড়া গোল কিলিয়ান এমবাপের। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দিদিয়ের দেশঁর দল। জোড়া গোল করেছেন এমবাপে। ১টি করে গোল আঁতোয়া গ্রিজম্যান এবং দেওদ উপমেকানোর। বিশ্বকাপের পর অবসর নিয়ে নেন হুগো লরিস। তাঁর জায়গায় এমবাপেকে অধিনায়ক ঘোষণা করে ফ্রান্স। আর অধিনায়ক হয়ে মাঠে নেমেই দুরন্ত পারফরম্যান্স এমবাপের।

ইউরোর বাছাই পর্বের শুরুটা বেশ দাপটের সঙ্গেই করে ফ্রান্স। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই ডাচদের রক্ষণকে একেবারে ছাড়খাড় করে ফেলে ফ্রান্স। খেলা শুরুর প্রথম ১০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় দেশঁর টিম। ম্যাচের মাত্র দু’ মিনিটের মাথায় এমবাপের পাস ধরে গ্রিজম্যান দলকে ১-০ এগিয়ে দেন। এরপরই ফ্রান্সকে ২-০ এগিয়ে দেন উপেমেকানো। ম‍্যাচের ২০ মিনিটে ফ্রান্সের হয়ে ৩-০ করেন এমবাপে। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে ফ্রান্সের দাপট। ম্যাচের শেষের দিকে ৮৮ মিনিটে ফ্রান্সের হয়ে ৪-০ করে ডাচেদের কফিনে শেষ পেরেক পোঁতেন এমবাপে।

জয়ের পর এমবাপে বলেন, “আমরা সমর্থকদের হতাশ করতে চাইনি। বিশ্বকাপের পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। যে ছন্দে আমরা বিশ্বকাপ খেলেছিলাম, সেটাই ধরে রাখতে চেয়েছিলাম। ”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগের পাল্টা জবাব বাগান সচিবের

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...