Monday, April 13, 2026

অনুব্রতকে পাঠানো হোক আসানসোল জেলে! আদালতের দ্বারস্থ হয়ে আবেদন আইনজীবীর

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে (Cow Smuggling) বর্তমানে দিল্লির তিহার জেলে (Tihar Jail) রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু সেখানে থাকতে তাঁর অত্যন্ত কষ্ট হচ্ছে। আর তাই তাঁকে যাতে আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) পাঠানো হয় শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) এমনই আবেদন করলেন অনুব্রতর আইনজীবী। আগামী ৩ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

শনিবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতের কাছে একটি সাত পাতার আবেদন জমা করেছেন। আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কলকাতায় মূল মামলা দায়ের হয়েছে। তিনি জানান, তাঁর মক্কেলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। পরে ইডি (Enforcement Directorate) অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে আসে। কিন্তু ইতিমধ্যে সেই জিজ্ঞাসাবাদ পর্বও শেষ হয়েছে। আর সেকারণেই আবার আসানসোল সংশোধনাগারেই ফেরানো হোক অনুব্রতকে। আবেদনে আরও বলা হয়, পরে প্রয়োজনে আসানসোল সংশোধনাগারে গিয়েই অনুব্রতের বয়ান রেকর্ড করতে পারবেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, বর্তমানে তিহার জেলের ৭ নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে এদিন অনুব্রতর আইনজীবীর এমন প্রশ্ন শুনে আদালতকক্ষে হইচই শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী জানান, আদালতে জানান, আইনে বলা হয়েছে, যদি কোনও জায়গা থেকে কোনও অভিযুক্তকে হেফজতে নেওয়া হয় এবং তাঁকে যদি অন্য রাজ্যে রিমান্ডে নিয়ে য়াওয়া হয় তাহলে সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ফের আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। কোর্টের নির্দেশ নিয়ে তারা অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসে। টানা ১৪ দিন  তাঁকে ইডি হেফাজতে রাখা হয়। তারপর সেই মেয়াদ শেষের পর তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...