Saturday, April 4, 2026

অসুস্থার কারণে ফাঁকা হচ্ছিল মঞ্চ! ধর্মতলার অনশন কর্মসূচি প্রত্যাহার DA আন্দোল*নকারীদের

Date:

Share post:

অসুস্থতার কারণে ফাঁকা হচ্ছিল মঞ্চ! ৪৪ দিনের মাথায় ধর্মতলার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন DA আন্দোলনকারীরা। তবে বকেয়া মহার্ঘ্যর দাবিতে আন্দোলন আগের মতোই চলবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে তাপস চক্রবর্তী (Taposh Chakraborty) জানান, “দীর্ঘ অনশন আন্দোলনে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই কথা মাথায় রেখেই আপাতত ডিএ-র দাবিতে অনশন স্থগিত রাখা হল।”

এবারের রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার দাবিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনার ময়দানে রিলে অনশনে বসেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টেও ডিএ-সংক্রান্ত মামলার শুনানি বারবার পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে একে একে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়েন। ফলে মঞ্চ ক্রমশ ফাঁকা হচ্ছিল। এর জেরে তড়িঘড়ি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সংগ্রামী যৌথ মঞ্চ।।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...