Wednesday, June 24, 2026

সুইস ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু

Date:

Share post:

সুইস ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। শুক্রবার ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির কাছে হারেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ১৫-২১, ২১-১২ এবং ১৮-২১।

শুক্রবার ম্যাচের শুরুটা বেশ ভালোই করেন সিন্ধু। শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। প্রথম গেমে একটা সময় এগিয়েছিলেন ৬-৭ ব‌্যবধানে। কিন্তু শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি সিন্ধু। দ্বিতীয় গেমে একপেশে ভাবে ম‌্যাচ জেতেন কুসুমা। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের। কিন্তু শেষরক্ষা করতে পারেননি অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার।

এই হারের পর সিন্ধু বলেন,” নিজের খেলায় অনেক ফাঁক থেকে গিয়েছে। ভুলগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে।” বছরের শুরুতে ইন্ডিয়া ওপেন, তারপর অল ইংল্যান্ড ব্যাডমিন্টন, আর এবার সুইস ওপেনেও পারলেন না সিন্ধু।

আরও পড়ুন:মাঠে নেমেই জোড়া গোল অধিনায়ক এমবাপের


 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...