Saturday, April 4, 2026

সুখবর, ৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ল আরও ৪ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি (DA Hike) কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াল ৪২ শতাংশে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার ১২ হাজার ৮১৫ কোটি টাকা ব্যয় করবে। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ফলে প্রায় ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

আরও পড়ুন- বারাণসীতে ১৭৮০ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...