Saturday, April 4, 2026

তৃণমূলের আইটি সেল-এর জরুরি ঘোষণা

Date:

Share post:

তৃণমূলের আইটি সেল-এর পক্ষ থেকে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজে একটি জরুরি ঘোষণা করেন। বাম আমলের নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে আসার পর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জরুরি ঘোষণা

১. সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নাম্বার ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেইল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।

২. যারা নিজ এলাকায় সিপিএম নেতাদের বাড়িতে সরকারি চাকরির হদিস দিতে পারবেন, যারা জানেন আপনার স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক, সাংসদ, প্রাক্তন সিপিএমের চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা তৎকালীন সময়ে বামফ্রন্টের বিভিন্ন পদারিকারী, কিংবা আপনার এলাকার লোকাল অথবা জোনাল কমিটির নেতা, যাদের কোনো না কোনো আত্মীয় বা পরিবারের সদস্য অন্যায় উপায়ে সরকারি চাকরি পেয়েছেন, সেই নেতাদের নাম, তাদের তৎকালীন পদ এবং তার পরিবারে চাকরি পাওয়া ব্যক্তিদের ডিটেলস সহ এই একই আইডিতে মেইল করুন।

CpmCheatedUs@gmail.com

(আপনি না চাইলে আপনার পরিচয় প্রকাশ্যে আনা হবে না)

এই ইমেইল আইডি ছড়িয়ে দিন। লক্ষ লক্ষ বঞ্চিতকে অভিযোগ জানানোর সুযোগ করে দিন। লাল কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা বদমায়েশ গুলোর মুখোশ এবার টেনে খুলতে হবে। খেলা হবে!

– তৃণমূল আইটি সেল

আরও পড়ুন- সর্বভারতীয়-রাজ্যের দলীয় মুখপাত্রদের নাম ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...