Saturday, June 27, 2026

মহিলাদের বক্সিংয়ে বিশ্বসেরা নিতু ঘাঙ্গাস

Date:

Share post:

মহিলাদের বক্সিংয়ের বিশ্বসেরা হলেন নিতু ঘাঙ্গাস।নিতুর হাত ধরে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতল ভারত। শনিবার ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান অল্টানসেতসেগকে হারিয়ে বিশ্বসেরা হন নিতু। এদিন লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে নিতু জেতেন ৫-০ ব্যবধানে। সেমিফাইনালের দুরন্ত ফর্ম এদিন ফাইনালেও ধরে রাখেন নিতু।

ফাইনালে আগ্রাসী মেজাজে নেমেছিলেন নীতু। প্রথম থেকেই দাপট দেখান তিনি। প্রতিপক্ষ মঙ্গোলিয়ার বক্সারকে কোনও সুযোগই দেননি নীতু। শুরু থেকেই তাঁর একের পর এক ঘুষি আছড়ে পড়ে প্রতিপক্ষের উপর। প্রথম তিন মিনিটে অনেকটাই এগিয়ে যান নিতু। এতটাই আধিপত্য নিয়ে খেলেন তিনি যে পাঁচ জন বিচারকের বিচারেই তিনি জয়ী ঘোষিত হন।

এই নিয়ে মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ১১টি পদক এল ভারতের ঝুলিতে। মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। একবার করে পদক জিতেছেন সরিতা দেবী , জেনি লালরেমলিয়ানি, লেখা চেট্টাদি এবং নিখাত জারিন।

আরও পড়ুন:সত‍্যি কি পিএসজি ছেড়ে বার্সায় মেসি? এই নিয়ে মুখ খুললেন লিও কাছের বন্ধু অ‍্যাগুয়েরো

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...