Monday, March 30, 2026

জেলই ঠিকানা মণীশের, ৫ এপ্রিল পর্যন্ত পিছলো জামিনের আবেদনের শুনানি

Date:

Share post:

৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেল দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ায়(Manish Sisodia) জামিনের আবেদনের শুনানি। অর্থাৎ আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া সিসোদিয়াকে থাকতে হচ্ছে জেলেই। শনিবার জামিন মামলার শুনানিতে সিসোদিয়ার আইনজীবী জানান, ইডির(ED) জবাবের কপি এখনও হাতে আসেনি। ফলে জবাব দাখিল করতে আরও কিছু সময় লাগবে। আইনজীবীর তরফে একথা জানানোর পর আগামী ৫ এপ্রিল পর্যন্ত এই মামলা পিছিয়ে দেন বিচারপতি। অন্যদিকে সিবিআইয়ের বিশেষ আদালতেও মণীশ সিসোদিয়ার জামিন মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে। আগামী ৩১ মার্চ সিবিআই(CBI) গ্রেফতারির জেরে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিন মামলার রায়দান।

উল্লেখ্য, আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সেদিন থেকেই তিনি তিহার জেলে বন্দী। সিবিআইয়ের গ্রেফতারি মামলায় এদিন সিবিআইয়ের স্পেশাল আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এদিকে সিবিআইয়ের পাশাপাশি আর্থিক তছরুপ মামলায় গত ৯ মার্চ ফের মণীশকে গ্রেফতার করে ইডি। সিবিআই ও ইডি দুই তরফেই বাড়তে থাকে হেফাজতের মেয়াদ। এরইমাঝে আগামী ৫ এপ্রিম পর্যন্ত পিছিয়ে গেল ইডির গ্রেফতারিতে সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি।

Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...