Saturday, April 4, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে গর্বিত! CRPF দিবসে ন.কশাল দমনে কড়া বার্তা দিয়ে মন্তব্য শাহর

Date:

Share post:

ছত্তিশগড়ে (Chattisgarh) ৮৪ তম CRPF দিবসে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার তিনি জানান, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের পাশে কেন্দ্রীয় সরকার সবসময় থাকবে। তাঁদের অবদান দেশবাসী কোনওদিন ভুলবে না।

অমিত শাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি আজ অত্যন্ত গর্বিত। এই প্রথম আমরা বস্তারে সিআরপিএফের (CRPF) ৮৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। আর এই মুহূর্ত অত্যন্ত আনন্দের এবং গর্বের। তবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে ৭৬৩ জন সিআরপিএফ জওয়ান দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তা নতমস্তকে স্বীকারের দাবি রাখে। শহিদ জওয়ানদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের জানাতে চাই মাওবাদীদের (Maoist) বিরুদ্ধে আমাদের লড়াই বর্তমানে শেষ পর্যায়ে এবং এটি শুধুমাত্র জওয়ানদের সাহসিকতা এবং আত্মত্যাগের জন্যই সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, বিগত ৯ বছরে ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ানরা মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার লড়াই করেছে এবং আমরা প্রতিবারই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয়েছি। তবে আমরা শুধু জওয়ানদের সামনে এগিয়ে যাওয়ার সাহসটুকু জুগিয়েছিলাম, কিন্তু কখনোই তাঁদের কোনওসময় পিছনে ঠেলে দিইনি। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি বলব এর পুরো কৃতিত্ব সিআরপিএফের সাহসী জওয়ানদের। পাশাপাশি এদিন শাহ মনে করিয়ে দেন, ২০১০ সালের তুলনায় নকশাল (Naxal) কার্যকলাপ ছত্তিশগড়ে ৭৬ শতাংশ কমেছে। ইতিমধ্যে সিআরপিএফ জওয়ানরা নকশাল প্রভাবিত এলাকায় ১১০টিরও বেশি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে এবং ১৮ হাজার আদিবাসীকে বিনামূল্যে ওষুধ দিয়ে সাহায্য করেছে। এছাড়াও রাস্তা, মোবাইল টাওয়ার স্থাপনের পাশাপাশি আইটিআই এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র খোলা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...